Ovacyst 500 (D-Chiro-Inositol) – Herbal Support for PCOS
Ovacyst 500 contains D-Chiro-Inositol extracted from the fruit peel of the Ceratonia siliqua plant, native to Southern Europe. It is an effective herbal preparation specially formulated for women suffering from Polycystic Ovary Syndrome (PCOS). PCOS is commonly associated with hormonal imbalance and insulin resistance, which affect ovulation and overall ovarian function.
D-Chiro-Inositol in Ovacyst helps reduce circulating insulin levels, improves insulin sensitivity, enhances ovarian response, and supports natural ovulation. It helps restore normal menstrual cycles and reduces PCOS-related symptoms such as alopecia, excessive facial hair (hirsutism), acne, and pigmentation. Regular use of Ovacyst supports fertility and helps reduce the risk of infertility associated with PCOS.
Composition (Per Capsule):
D-Chiro-Inositol – 500 mg (Standardized Extract)
Indications:
• Polycystic Ovary Syndrome (PCOS)
• Anovulation (absence of ovulation)
• Ovarian hyperthecosis
• Irregular menstruation / Amenorrhea
• Hyperandrogenism symptoms: facial hair, hair thinning or bald patches, acne
• Dark pigmentation on neck, forehead or other areas associated with insulin resistance
Dosage:
1–2 capsules daily
Or as directed by a registered physician.
Recommended Duration:
Minimum 2 months of continuous use.
Side Effects:
No significant side effects observed at recommended dosage.
Contraindication:
Not recommended for individuals hypersensitive to D-Chiro-Inositol or any component of the capsule.
Precaution:
Keep away from children.
Do not exceed recommended dosage.
Storage:
Store below 30°C in a cool, dry place away from light and moisture.
Pack Size:
2 × 6 Capsules (Alu-Alu Blister Pack)
ওভাসিস্ট ৫০০ (ডি-কায়রো-ইনোসিটল)
ওভাসিস্ট ক্যাপসুলে রয়েছে ডি-কায়রো-ইনোসিটল, যা দক্ষিণ ইউরোপের Ceratonia siliqua উদ্ভিদের ফলের খোসা থেকে প্রাপ্ত একটি স্ট্যান্ডার্ডাইজড নির্যাস। এটি পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (পিসিওএস) আক্রান্ত মহিলাদের জন্য একটি আদর্শ প্রাকৃতিক ও নিরাপদ হার্বাল ওষুধ। পিসিওএস সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা ও ইনসুলিন প্রতিরোধজনিত কারণে হয়ে থাকে, যা ডিম্বস্ফোটন ও ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যকারিতায় বাধা সৃষ্টি করে।
ওভাসিস্ট রক্তে সঞ্চালিত ইনসুলিনের মাত্রা হ্রাস করে, গ্লুকোজ সংবেদনশীলতা বৃদ্ধি করে, ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে এবং স্বাভাবিক ডিম্বস্ফোটন ফিরিয়ে আনে। এটি অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক করে এবং পিসিওএস-এর লক্ষণ যেমন অ্যালোপেসিয়া (চুল পড়া), হিরসুটিজম (মুখে অস্বাভাবিক লোম), ব্রণ ও ত্বকের দাগ কমাতে সহায়তা করে। নিয়মিত সেবনে গর্ভধারণে সহায়তা করে এবং বন্ধ্যাত্বের ঝুঁকি হ্রাস করে।
উপাদান (প্রতি ক্যাপসুল):
ডি-কায়রো-ইনোসিটল – ৫০০ মিগ্রা (স্ট্যান্ডার্ডাইজড নির্যাস)
নির্দেশনা:
• পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)
• ডিম্বনিঃসরণ না হওয়া (অ্যানোভুলেশন)
• ওভারিয়ান হাইপারথেকোসিস
• অনিয়মিত ঋতুস্রাব / অ্যামেনোরিয়া
• হাইপারঅ্যান্ড্রোজেনিজম জনিত সমস্যা: মুখে লোম, মাথায় টাক পড়া, ব্রণ
• ইনসুলিন প্রতিরোধজনিত ত্বকের দাগ (ঘাড়, কপালসহ বিভিন্ন স্থানে)
সেবনবিধি:
দৈনিক ১–২ টি ক্যাপসুল
অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত।
সেবনের সময়কাল:
ন্যূনতম ২ মাস সেবন করা প্রয়োজন।
পার্শ্ব প্রতিক্রিয়া:
নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।
প্রতিনির্দেশ:
ডি-কায়রো-ইনোসিটল-এ যাদের অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে সেবন প্রতিনিষেধ।
সতর্কতা:
শিশুদের নাগালের বাইরে রাখুন।
অতিরিক্ত মাত্রায় সেবন এড়িয়ে চলুন।
সংরক্ষণ:
৩০° সেলসিয়াস-এর নিচে, আলো ও আর্দ্রতা থেকে সুরক্ষিত স্থানে সংরক্ষণ করুন।
পরিমাণ:
২ × ৬ ক্যাপসুল (অ্যালু-অ্যালু ব্লিস্টার)

Reviews
Clear filtersThere are no reviews yet.