ফুলকেয়ার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (MOM & SMC) পুষ্টি সম্পূরক (নিউট্রিশনাল সাপ্লিমেন্টস) উপাদানসমূহ প্রতিটি ফিল্ম-কোটেড ট্যাবলেটে নিম্নলিখিত পুষ্টি উপাদান রয়েছে: পুষ্টি উপাদান পরিমাণ ভিটামিন এ (রেটিনাইল অ্যাসিটেট) ৮০০ মাইক্রোগ্রাম আরএই ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড) ৭০ মিলিগ্রাম ভিটামিন ডি৩ (কোলেক্যালসিফেরল) ৫ মাইক্রোগ্রাম (২০০ আইইউ) ভিটামিন ই (ভিটামিন ই অ্যাসিটেট) ১০ মিলিগ্রাম ভিটামিন বি১ (থিয়ামিন মনোনাইট্রেট) ১.৪ মিলিগ্রাম ভিটামিন বি২ (রিবোফ্লেভিন) ১.৪ মিলিগ্রাম ভিটামিন বি৩ (নিয়াসিনামাইড) ১৮ মিলিগ্রাম এনই ভিটামিন বি৬ (পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড) ১.৯ মিলিগ্রাম ফলিক অ্যাসিড ৪০০ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ (সায়ানোকোবালামিন) ২.৬ মাইক্রোগ্রাম আয়রন (ফেরাস ফিউমারেট) ৩০ মিলিগ্রাম আয়োডিন (পটাশিয়াম আয়োডাইড) ১৫০ মাইক্রোগ্রাম জিংক (জিংক গ্লুকোনেট) ১৫ মিলিগ্রাম সেলেনিয়াম (সোডিয়াম সেলেনাইট) ৬৫ মাইক্রোগ্রাম কপার (কপার গ্লুকোনেট) ২ মিলিগ্রাম ফার্মাকোলজি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস) হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট প্রিপারেশন (UNIMAP) ফর্মুলা অনুযায়ী প্রস্তুতকৃত একটি পুষ্টি সম্পূরক। এটি গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে আয়রন ও ফলিক অ্যাসিড (IFA) সহ ১৫টি অত্যাবশ্যকীয় মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। গর্ভাবস্থায় মায়ের পুষ্টির চাহিদা বৃদ্ধি পায় এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র আয়রন ও ফলিক অ্যাসিড (IFA)-এর পরিবর্তে এমএমএস সেবন করলে কম ওজনের শিশু (LBW), অকাল প্রসব এবং গর্ভকালীন জটিলতা হ্রাস পায়, যা সুস্থ গর্ভাবস্থা ও নবজাতকের বিকাশে সহায়ক। নির্দেশনা গর্ভাবস্থায় মহিলাদের পুষ্টির চাহিদা পূরণের জন্য বিশেষভাবে নির্দেশিত। মাত্রা ও সেবনবিধি গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর থেকেই প্রতিদিন ১টি ট্যাবলেট সেবন করতে হবে। মোট ১৮০টি ট্যাবলেট (৬ মাসের জন্য) ডেলিভারির আগ পর্যন্ত বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। প্রতিনির্দেশনা যাদের এই সাপ্লিমেন্টের কোনো উপাদানে অ্যালার্জি বা সংবেদনশীলতা রয়েছে, তাদের এটি সেবন করা উচিত নয়। সতর্কতা অতিরিক্ত আয়রন সেবন ৬ বছরের কম বয়সী শিশুদের জন্য বিষাক্ত হতে পারে। তাই এটি শিশুদের নাগালের বাইরে রাখুন। ভুলবশত অতিরিক্ত মাত্রায় সেবন করলে তাত্ক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। পার্শ্বপ্রতিক্রিয়া নির্দেশিত মাত্রায় সেবন করলে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহারের জন্য নির্দেশিত। স্তন্যদানকালে ব্যবহারের জন্য নয়। শিশু ও কিশোর-কিশোরীদের ব্যবহার শিশু ও কিশোর-কিশোরীদের জন্য প্রযোজ্য নয়। অন্যান্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন বর্তমান পর্যন্ত অন্য কোনো ওষুধের সাথে প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়নি। অতিমাত্রায় সেবনের প্রভাব ইউনিম্যাপ ফর্মুলার তুলনায় এই সাপ্লিমেন্টে পুষ্টি উপাদানের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে। তাই সাধারণত অতিমাত্রায় সেবনে তেমন ক্ষতিকর প্রভাব দেখা যায় না। সংরক্ষণ নির্দেশনা শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে, ১৫°-৩০°সে. তাপমাত্রায় সংরক্ষণ করুন। দ্রষ্টব্য: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন।
Orsaline (SMC)
Tk. 6 Original price was: Tk. 6.Tk. 5Current price is: Tk. 5.
Vitalex
Tk. 38 Original price was: Tk. 38.Tk. 34Current price is: Tk. 34.
FullCare
Tablets
10 Tablets (1 Strip)
Tk. 40 Original price was: Tk. 40.Tk. 36Current price is: Tk. 36.
Description
Rated 0 out of 5
0 reviews
Rated 5 out of 5
0
Rated 4 out of 5
0
Rated 3 out of 5
0
Rated 2 out of 5
0
Rated 1 out of 5
0
Be the first to review “FullCare” Cancel reply

Reviews
Clear filtersThere are no reviews yet.